বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় রাজাপুর বাজারে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এ র্যালি ও শোভাযাত্রা বের হয়। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি।
বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান ও সদস্য সচিব শাহিন খলিফার নেতৃত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনন্দ র্যালিতে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, এডভোকেট শরিফুল হক মুক্তা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, আব্দুল আলিম, সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান পৌর বিএনপি নেতা আসাদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।








