মো. শাহিনুজ্জামান, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বনপাড়া শহর শাখার উদ্যোগে পৌরসভা হল রুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বনপাড়া পৌর শাখার আহ্বায়ক মো. নূরে আলম এবং পরিচালনা করেন শহর শাখার সদস্য না মেমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাটোর জেলা শাখার সদস্য সচিব মো. ফিরোজ আলী। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা, সদস্য মো. সজিব ভূঁইয়া এবং বনপাড়া শহর স্বেচ্ছাসেবক দলের ১২টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
সভায় বক্তারা জানান, বনপাড়া শহর স্বেচ্ছাসেবক দলে কোনো অনুপ্রবেশকারী বা আওয়ামী লীগের এজেন্টদের স্থান দেওয়া হবে না। গত ১৭ বছরে যারা দলের দুঃসময়ে নানা জুলুম-নির্যাতন সহ্য করেছেন, তাদের যথাযথ মূল্যায়নের দাবিও জানান তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ আলী বলেন, আগামী কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।








