,

হতাশায় নিমজ্জিত বনপাড়া বিএনপির নেতাকর্মীরা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বনপাড়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে স্থানীয় দলীয় কাঠামো। দীর্ঘদিন ধরে নতুন কমিটি ঘোষণা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ফলে বিভক্তি ও গ্রুপিং বেড়ে গিয়ে নানা অপপ্রচার, অপকর্ম এবং মারামারির মতো বিচ্ছিন্ন ঘটনার সৃষ্টি হচ্ছে।

নেতৃত্ব না থাকায় দলীয় শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তারা জানান, শূন্যতার কারণে অনেকেই উশৃঙ্খল হয়ে পড়ছেন এবং দলকে সুসংগঠিত রাখা যাচ্ছে না।

এদিকে বনপাড়া পৌর বিএনপির অধিকাংশ নেতাকর্মীর মতে, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি এবং সাবেক পৌর বিএনপির সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনে নির্যাতন, জেল-জুলুম ও নানা বাধা অতিক্রম করেও তিনি সততা ও স্বচ্ছতার মাধ্যমে দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এজন্য অনেকেই তাকে বনপাড়া পৌরসভার অভিভাবক হিসেবে মনে করেন।

আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপি যখন সময়োপযোগী মনে করবে তখনই আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। সকলের ত্যাগ ও অবদান বিবেচনায় যাকে উপযুক্ত মনে হবে, দল তাকেই নেতৃত্বে আনবে। আমরা যেই নেতৃত্ব আসুক না কেন, তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব অপরিহার্য।”

তৃণমূলের নেতাকর্মীরা দ্রুত বনপাড়া পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ