,

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের

এস এম আদনান উদ্দিন, পাবনা প্রতিনিধি

২০২৪ সালের জুলাই-আগস্টে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ মো. জাহিদুল ইসলাম ও মো. মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখা।

বুধবার (৮ অক্টোবর) বাদ আছর কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মাহমুদ ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ’র নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন।

এ সময় শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ শহীদ জাহিদের পিতা দুলাল উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফাইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক রেদোয়ান রিয়াদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক সানিয়াত মাহিন এবং ক্রীড়া সম্পাদক নাফিউর রহমান নিশাত।

শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাসরিফ আলম।

দোয়ার সময় নেতাকর্মীরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “যে স্বপ্ন নিয়ে শহীদরা রাজপথে নেমেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ