বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনা এডওয়ার্ড কলেজে মেডিকেল সেন্টার ও স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

এস এম আদনান উদ্দিন, পাবনা প্রতিনিধি:

শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে মেডিকেল সেন্টার ও স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই সেন্টারের মাধ্যমে কলেজের প্রায় ২৬ হাজার শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং ঔষধ সুবিধা পাবেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেডিকেল সেন্টার ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

বক্তারা বলেন, “১২৫ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এডওয়ার্ড কলেজে অনেক আগেই এই ধরনের সেবা থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হয়নি। কলেজ কর্তৃপক্ষ আজ এটি শুরু করায় প্রশংসার যোগ্য।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ