রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

(প্রতীকী ছবি)

রংপুর প্রতিনিধি 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে হাজীরহাট থানাধীন রনচন্ডি মৌজার মাদ্রাসা মোড়ে অভিযান চালিয়ে মো. মাহাবুর শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার হাজিগ্রাম এলাকার মৃত আমজাদ শেখের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনা এবং ডিসি (অপরাধ-উত্তর) ও থানার ওসির তত্ত্বাবধানে এসআই ফারহান কাজী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাহাবুরকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা লাল-সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩ কেজি হালকা ভেজা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, মাহাবুর অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ