,

এক বছর পর সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাঁচপীর কবরস্থান থেকে ৮ বছর বয়সী শিশুপুত্র নয়নের লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (৩১ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২৪ সালের ১৩ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশুপুত্র নয়নকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নয়নের মা সুরাতুন তার স্বামীসহ আটজনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে এবং লাশের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দেন।

পিবিআই ঠাকুরগাঁওয়ের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আদালতের নির্দেশে লাশের নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ