আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রোকসানা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন—তিনি বাঁচতে চান। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা এখন তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।
রোকসানা খাতুন একজন পরিশ্রমী ও সৎ নারী হিসেবে এলাকায় সকলের কাছে পরিচিত। কিন্তু অসুস্থতার কারণে তিনি এখন সম্পূর্ণ অসহায়। চিকিৎসার খরচ জোগাতে না পেরে হতাশ হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।
ভিডিও দেখতে ক্লিক করুন:
https://www.facebook.com/share/v/1EJVKStDi1/
রোকসানার আকুতি— “আমি বাঁচতে চাই, দয়া করে আমাকে আর্থিকভাবে সাহায্য করুন।” তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যাদের বয়স যথাক্রমে ৬ এবং ৮ বছর।
মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবক ও প্রশাসনের প্রতি অনুরোধ— তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা বা বিকাশ ও নগদ নম্বর: ০১৭৫৫৩৩৯০৮৫
উল্লেখ্য, বর্তমান পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ এবং জাহিদ ভাই ইতিমধ্যে কিছু অর্থ দিয়ে সহায়তা করেছেন। পারলে আপনারাও এগিয়ে আসুন।








