বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের “গ্রিন বাংলাদেশ” ঘোষণার ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকেল ৪টায় সদর মুন্সির হাটের হাজী দানেশ দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা লিল্লাহ্ বোর্ডিং ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মোঃ তারেক আদনান, ১২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাচ্চুসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

এ সময় মাদ্রাসার বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচি সম্পন্ন করা হয়। পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ জানান, বিএনপি পক্ষ থেকে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ