ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, নির্বাহী সদস্য আলহাজ্ব মো. আব্দুল লতিফ, রফিকুল ইসলাম রোহান, সাহিত্য ও প্রচার-প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, সদস্য আব্দুল্লাহ হক দুলাল, রেজওয়ানুল হক রিজু, সাংবাদিক এমদাদুল হক ভুট্টু, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাকিল আহমেদ, পত্রিকার হরিপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ, বালিয়াডাঙ্গী প্রতিনিধি মো. রমজান আলী ও রানীশংকৈল উপজেলা প্রতিনিধি মো. বিপ্লব প্রমুখ।








