শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি বকুল, সম্পাদক মিলন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের নতুন দুই বছরের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা পোস্টের ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজনেট ২৪ ডটকম-এর সম্পাদক ও দৈনিক প্রথম খবরের জেলা প্রতিনিধি আতাউর রহমান।

পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন: স্থানীয় দৈনিক আলোর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রবিউল ইসলাম রুবেল, পাক্ষিক নির্ভীক ম্যাগাজিনের জেলা প্রতিনিধি সৈয়দ আব্দুল করিম এবং দ্য নিউজ-এর জেলা প্রতিনিধি মো. রুবেল রানা।

কমিটির অন্য সদস্যরা হলেন:

  • মো. আল-আমিন (সোনালী নিউজ ও RCTV ঠাকুরগাঁও প্রতিনিধি)
  • এম এ সালাম রুবেল (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক আলোর কণ্ঠের স্টাফ রিপোর্টার)
  • মিনহাজ আলম (বিডি২৪ ডটকম প্রতিনিধি)
  • জাহাঙ্গীর আলম (দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট উপজেলা প্রতিনিধি)
  • এম এ মোমিন (দৈনিক বাংলার দূত ক্রাইম রিপোর্টার)
  • রুবেল ইসলাম (দৈনিক বাংলার আলো জেলা প্রতিনিধি)
  • মাজেদুল ইসলাম (দৈনিক কালবেলা বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি)
  • হুমায়ুন কবির রেজা (ভোরের বাণী জেলা প্রতিনিধি)
  • বেলাল হোসেন (দৈনিক স্বাধীন ভোর ও বাংলা৫২ লাইভ নিউজ টিভি জেলা প্রতিনিধি)
  • অভিষেক চন্দ্র রায় (দৈনিক দেশবাংলা রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি)
  • মো. ইলিয়াস আলী (দৈনিক রূপালী বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি)
  • মো. মুসা (দৈনিক দেশপত্র জেলা প্রতিনিধি)
    এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পাঁচজন নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন:

  • জয় মহন্ত অলক (চ্যানেল এস সিনিয়র রিপোর্টার)
  • সোহরাওয়ার্দী খোকন (দৈনিক আলোর দিগন্ত প্রতিনিধি)
  • মো. আব্দুল আউয়াল (দৈনিক লোকায়ন শহর সংবাদদাতা)
  • মো. নাজমুল হোসাইন (দৈনিক আজকের দর্পণ রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি)
  • আলমগীর হোসেন (দৈনিক ডেল্টা টাইমস জেলা প্রতিনিধি)।

সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী এবং প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবর রহমান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনটি ২০২০ সাল থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে। বর্তমানে জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক এবং প্রতিনিধিরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ