বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে সভাপতি ফয়সল, সম্পাদক পয়গাম

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও 

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. পয়গাম আলী। এর আগে মির্জা ফয়সল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পয়গাম আলী যুগ্ম সম্পাদক ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।

এর আগে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় মির্জা ফয়সল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পান ২৯১ ভোট। অন্য প্রার্থী সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ভোটগ্রহণের ৯ ঘণ্টা আগে প্রার্থিতা প্রত্যাহার করেন।

ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলা ও ৩ পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন মির্জা ফয়সল আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ