,

বালিয়াডাঙ্গীতে বিএনপির দুই নেতা বহিষ্কার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দলটির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, কাউন্সিল ঘিরে সৃষ্ট হিংসাত্মক ও অশোভন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ