সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন তিনি।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢোলারহাট বাজারের একটি কীটনাশক ও সারের দোকান থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের।

ওসি জানান, অখিল চন্দ্র রায়কে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাজারের একটি দোকানে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে রুহিয়া থানা হয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানিয়েছেন, গ্রেফতারকৃত অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দ্রুতই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ