রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অটোরিকশা থামিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

সিলেট প্রতিনিধি 

সিলেটে দিনে-দুপুরে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপকের কাছ থেকে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা পাঁচটি মোটরসাইকেলে করে এসেছিল এবং সবার মাথায় হেলমেট ছিল।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এনা পরিবহনের ব্যবস্থাপক রোববার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাশিয়ারসহ তিনজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উপশহরের একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে হুমায়ুন রশীদ চত্বরের পাশে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাদের পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

ওসি মিজানুর রহমান বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছি যে পাঁচটি মোটরসাইকেলে করে ১০ জন ছিনতাইকারী এই ঘটনা ঘটিয়েছে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। একটি মোটরসাইকেলের নম্বরপ্লেট স্কচটেপ দিয়ে ঢাকা ছিল, আর বাকি চারটির কোনো নম্বরপ্লেট ছিল না।”

তিনি আরও জানান, এ ঘটনায় এনা পরিবহনের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ