,

কুলাউড়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় কিশোরটির ডান হাত অচল ছিল এবং তার পরনের প্যান্ট খোলা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মলত্যাগের সময় অসাবধানতাবশত ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ