তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন ও ১৩ নং কর্মধা ইউনিয়ন শাখার কর্মীসভা শনিবার বিকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কুলাউড়া সাংগঠনিক দলের সদস্য আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্বায়ক মনসুর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, জেলা ও সাংগঠনিক দলের সদস্য ইব্রাহিম জনি, সাংগঠনিক দলের সদস্য শেখ জুয়েল আহমেদ, সরওয়ার আলম শিপন, কুলাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম লিলেস, মোজাম্মেল অপু, নবাব আলী হাসিব খান প্রমুখ।
এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দেলোয়ার খান দুলাল, শেখ হারুন আহমেদ, জিসান উজ্জামান লিটন, আহমদ জুনেদ, জুম্মা আহমেদ, সাইফুল ইসলামসহ আরও অনেকে সভায় অংশ নেন।








