বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল: পুরনো নেতৃত্বেই আস্থা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে পুরনো নেতারাই আবারও দায়িত্বের আস্থা পেয়েছেন। শনিবার (১৬ আগস্ট) পৌরশহরের পানিধার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল (নির্বাচন) অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কাউন্সিলরদের ভোটে আসেনি কোনো পরিবর্তন। পুরনো নেতৃত্বের প্রতিই আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, নবনির্বাচিত প্রার্থীসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলাফল অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নছিব আলী ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট।

নির্বাচনে ৭১০ ভোটারের মধ্যে ৭০০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পর আলহাজ্ব জিকে গউছ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কাউন্সিল (নির্বাচন)-এর বিকল্প নেই। বিজয়ী নেতাদের অভিনন্দন জানাই এবং বিএনপির হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ