,

বিএনপি’র ব্যানারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া কিশোর গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপি’র ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ভাইরাল হওয়া ফাহিম নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কিশোর বিএনপি’র একটি ব্যানারের নিচে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছে এবং তিনি শিগগিরই আসবেন বলে উল্লেখ করছে। একই সঙ্গে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে ওই দিনই তাকে আটক করা হয়।

আটক ফাহিম বিয়ানীবাজারের দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তারা কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন বলে নিশ্চিত করেছেন ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ