শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব (৩২) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে কুলাউড়া থানা পুলিশ উপজেলার হাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সুয়েব মৃত আব্দুল বারীর ছেলে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি অতীতে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় সুয়েবকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ