শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের গর্ব নীলিমা রানী নাথ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান নীলিমা রানী নাথ পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ পেয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থী সেখানে Experimental Condensed Matter Physics বিষয়ের ওপর উচ্চতর গবেষণা করবেন।

নীলিমা রানী নাথ কুলাউড়া উপজেলার পালগ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ মোহন নাথ (অরুণ মাস্টার) ও স্মৃতি রানী ভৌমিকের দ্বিতীয় কন্যা। তিনি ২০১৩ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

তার এই সাফল্যে কুলাউড়া তথা মৌলভীবাজারের মানুষ গর্বিত। এলাকাবাসী নীলিমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানিয়েছেন, তিনি ভবিষ্যতেও দেশের নাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবেন—এটাই তাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ