সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ইয়াবা ও নগদ অর্থসহ তিন যুবক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ হাজার টাকা নগদসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে ডিবির একটি দল অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আব্দুল বাজিদ (৪২), মো. ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।
অভিযানে বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাজিদের ঘর থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ৪০ হাজার টাকা নগদ জব্দ করে ডিবি।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করেছেন, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবাগুলো সংগ্রহ করেছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ