তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের প্রবাসী সেলিম মিয়া (৪৭) ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত সেলিম ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম আব্দুল হামিদ (চাঁন মিয়া)-এর চতুর্থ ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, রোববার (১৭ আগস্ট) বিকেলে মাইজগাঁও ইউনিয়নের কায়স্থগ্রামে নিজ ভাড়া বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বের হন সেলিম মিয়া। এ সময় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’-এর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দীর্ঘদিন ধরে তিনি কায়স্থগ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। দুর্ঘটনার পর তার লাশ ব্রাহ্মণবাজার রাজাপুর গ্রামে আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।








