,

শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন সদর ইউপি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির সাবেক এমপি মরহুম শফিকুর রহমান এবং কালাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়ন দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম ছিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজয়ী সদর ইউনিয়ন দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ