সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল থানার দুই পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

অবসর ও বদলিজনিত কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার দুই পুলিশ সদস্যকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি দেওয়া হয় ক্রেস্ট ও নানা উপহারসামগ্রী।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন বিদায়প্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। কান্নাভেজা কণ্ঠে তারা শোনান অতীতের অভিজ্ঞতার কথা।

বিদায়প্রাপ্তদের মধ্যে একজন স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এবং অপরজন, অনিল কান্তি চাকমা, বদলিজনিত কারণে নিজ রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন।

অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী পুলিশ সদস্যদের সঙ্গে তারা কুশল বিনিময় করেন এবং সুন্দর ভবিষ্যতের কামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ