মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরায় বিমান বিধ্বস্তে শোক প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এটি আমাদের জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বার্তায় আরও জানানো হয়, সরকার এই দুর্ঘটনার পেছনের কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত এবং সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ