নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরার জসীম উদ্দিন রোডে ইঞ্জিনে ওভারহিটের কারণে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “ইঞ্জিন ওভারহিটের কারণেই আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানায় ফায়ার সার্ভিস।








