শাওন বণিক, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবুর পক্ষ থেকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম লিটন, আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জি এম বাদল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন মোহাম্মদ রিপন, আদাবর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বেলাল সিকদার বাপ্পি এবং ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।








