পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নেভানোর জন্য মোট ১১টি ইউনিট কাজ করছে। এখনো আগুনের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও মেলেনি। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।








