শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থ মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে আজ শুক্রবার ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে শুরু করে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে এই যানজট তৈরি হয়।

হাইওয়ে পুলিশের তথ্য মতে, লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পুণ্যার্থীর আগমন এবং রাস্তায় পারাপার হওয়ায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। বিশেষ করে মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা বাস থেকে নেমে রাস্তা অতিক্রম করায় দীর্ঘসময় জট লেগে থাকে।

ভোর থেকেই যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। কেউ কেউ দীর্ঘ অপেক্ষার পর বাসে বসে থেকেও ফিরে যেতে বাধ্য হন। জরুরি কাজে বের হওয়া নারী, বৃদ্ধ এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এদিকে, যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানিয়েছেন, যানজট নিয়ন্ত্রণে ২০টি হাইওয়ে পুলিশ টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ