পথে প্রান্তরে ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গাড়ির জ্বালানি খাতে কোটি টাকার ভুয়া খরচের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল চার ঘণ্টা অভিযান চালিয়ে নগর ভবন থেকে নথিপত্র জব্দ করে এবং গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করে। দুদক সূত্র জানিয়েছে, গাড়িচালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত অনেকেই এই দুর্নীতির সঙ্গে জড়িত।
দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন বলেন, “গণমাধ্যমে নগর ভবন বন্ধ থাকা অবস্থায় কোটি টাকা তেলের খরচ দেখানোর প্রতিবেদন প্রকাশের পর আমরা অভিযান চালাই। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এখন বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ডিএসসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “দুদক অভিযান চালিয়ে অনেকগুলো নথি নিয়ে গেছে।”








