সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় টানা কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী একটি গাড়ি থেকে পাম্পে তেল নামানো হচ্ছিল। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ