,

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এডিসি সুমন আহত

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখতে পেয়ে তাকে আটক করার চেষ্টা করেন। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে।

এ সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে আসা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে তাকে আটকানোর চেষ্টা করেন। ছিনতাইকারী তখন হাতে থাকা ছুরি দিয়ে তার ডান হাতের মধ্যমাংশে আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। এতে এডিসি সুমন রেজার হাতে গুরুতর কাটা লাগে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধীদের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন এডিসি সুমন রেজা। তার সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ