শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার

শাওন বণিক, স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ