মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার 

রাজধানীর রমনা থানার সামনে বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লাগে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, “গাড়ির মেরামতকাজ চলাকালীন ব্যাটারির সংযোগ এক হয়ে গেলে আগুন ধরে যায়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

ওসি আরও জানান, আগুন লাগার সময় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি মেরামতের সময় মিস্ত্রির অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে যে, এটি কোনো নাশকতার ঘটনা নয়, বরং একটি দৈনন্দিন মেরামতের সময়ের দুর্ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ