রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, “রাত ১২টা ১০ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।”
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। রাতের নীরব সময়ে হঠাৎ আগুন দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








