শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রেফতার হলেন ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু

গ্রেফতার হলেন ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিএমপি’র মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে মনু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ সহিংসতা ও হত্যার অভিযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।

২০২০ সালের ১৭ অক্টোবর উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হন কাজী মনিরুল ইসলাম মনু। এ আসনটি একাদশ সংসদের এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর শূন্য হয়েছিল।

তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার পুনরায় মনোনয়ন দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ