,

পূর্বাচলে ৩০ কাঠা প্লট জালিয়াতি: হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমি বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তিন মামলায় অভিযোগ গঠন করেন। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের জানান, পৃথক তিন মামলার মধ্যে প্রথমটিতে শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনার সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।

আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছে বলেও জানান প্রসিকিউটর।

উল্লেখ্য, মামলাগুলোতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ