সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দুদক

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দুদক

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরানোর কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু করেছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

এর মধ্যে রয়েছে রাজউকের একটি আবাসিক প্রকল্পে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার আত্মীয়দের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ। এই ঘটনায় দুদক ছয়টি মামলা দায়ের করে, যার একটিতে টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়েছে।

দুদক কমিশনার জানান, টিউলিপকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (MLAR) পাঠানো হয়েছে। এর মাধ্যমে প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে যাবে এবং পরে তা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কার্যকর হবে।

বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত

তিনি বলেন, “টিউলিপকে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি, তাই তার বিরুদ্ধে মামলার নথিপত্র বাংলাদেশি ঠিকানায় পাঠানো হয়েছে।”

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে কি না— জানতে চাইলে কমিশনার জানান, “রেড অ্যালার্ট বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। বিষয়টি পরবর্তী কমিশন সভায় আলোচিত হতে পারে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে সহযোগিতা বিষয়ক চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এসব চুক্তি সম্পন্ন হলে, শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ