,

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সোমবার (১১ আগস্ট) থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

মীর আহমেদ আলী সালাম জানান, রাষ্ট্রপক্ষ থেকে ইতোমধ্যে তিন মামলার বাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। আশা করা হচ্ছে, তারা আজ আদালতে উপস্থিত হবেন। বাদীরা হলেন—দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

গত ৩১ জুলাই একই আদালত এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ