শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার-potheprantore-samiuddin-sakin-barishal-jebunnesa afroza

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিবাগত গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাকে আটক করা হয় বলে শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার হওয়ার পর থেকে জেবুন্নেসা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের সময় ১০ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তার স্বামী শওকত হোসেন হিরন ছিলেন ওই আসনের সাবেক এমপি এবং বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র।

২০১৪ সালের ৯ এপ্রিল হিরনের মৃত্যু হলে বরিশাল-৫ আসনটি শূন্য হয়। এরপর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জেবুন্নেসা সংসদ সদস্য নির্বাচিত হন।

পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার রাতেই তাকে ঢাকার বাসা থেকে আটক করা হয়েছে এবং তিনি এখন ডিবির হেফাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ