শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩৩ বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

৩৩ বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

গত ৩৩ বছরে রাষ্ট্রপতিরা কতজন সাজাপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ করেছেন, সেই তথ্য প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।

এর আগে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন এবং গত ২৫ আগস্ট একটি আইনি নোটিশ পাঠান মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবকে।

নোটিশে ১৯৯১ সাল থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতিদের কতজনের দণ্ড মওকুফ করার তালিকা চাওয়া হয়।

ওমর ফারুকের দাবি, রাষ্ট্রপতি কীভাবে, কোন ভিত্তিতে, এবং কার সুপারিশে সাজাপ্রাপ্তদের দণ্ড মওকুফ করেছেন—তা জানার অধিকার জনগণের রয়েছে।

নোটিশে আরও বলা হয়, রাষ্ট্রপতির ক্ষমায় অনেক দণ্ডপ্রাপ্ত অপরাধী মুক্ত হয়ে পুনরায় সমাজে অপরাধে জড়াচ্ছে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো উত্তর না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। আদালত এখন রুল জারি করে জানতে চেয়েছে—তালিকা প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ