রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিবির অভিযানে যাত্রাবাড়ী থেকে ২০০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

শাওন বনিক, স্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাশে একটি ফুট ওভার ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ডিবি টিম ঘটনাস্থল থেকে ২০০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইফুল নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রয় করত বলে জানিয়েছে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ