রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদক কারবারি গ্রেফতার

শাওন বনিক, স্টাফ রিপোর্টার:

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পেশাদার মাদক কারবারি, নিয়মিত মামলার আসামি ও সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্যরা।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—শুভ তানভীর (২১), সৈয়দ মুরসালি (২০), ফারুক (৩৮), তামিম (২০), জাহিদ (১৯), হীরা (২৩), সজীব (২৭), তরুণ (২৩), সোহরাওয়ার্দী (২৫), ইমরান (২০), মামুন (২৭), মনিরুল (২৪), শাকিল ওরফে হৃদয় (২৭) ও ফরিদা আক্তার (৩৪)।

অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় ছুরি, দুইটি চাপাতি, একটি লোহার স্টিক, চারটি রড, দুইটি সামুরাই, তিনটি স্মার্টফোন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট আইনে একাধিক মামলা রয়েছে। তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ