রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাইউস্ট শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে, যা অনুষ্ঠিত হয় রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বাইউস্ট ক্যাম্পাসের প্লাজা এরিয়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের এ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানান।

২০২৪ সালের ফল সেশনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা কৃতিত্ব অর্জন করেছেন, তাদের উৎসাহিত করতেই এ সম্মাননা প্রদান করা হয়। কো-কারিকুলার এবং এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন—
সিএসই বিভাগ: মো. রাশেদিন খান সৃজন, মো. কাউসার আহমেদ, ইরফানুল ইসলাম সাহিল, মোহাম্মদ ইকতিয়াপ মাহমুদ সিয়াম ও মো. তানজির হোসেন।
ইইই বিভাগ: কাজী রাশেক-উর রহমান, ফারহান তানভীর, মেহেদী হাসান, স্বাধীন দেব, প্রিতম পোদ্দার জয় ও তালহা বিন আহমেদ।
সিই বিভাগ: আসিক এলাহি জোনায়েদ, আপন মিত্র ও নূর হাসান প্রিয়াম।
আইন বিভাগ: ইসলামুল হক জিসান, আরিফ বিল্লাহ মুহাম্মদ শাহেদ আনোয়ার ও তাহমিদুর রহমান।

এছাড়াও শর্ট ভিডিও কম্পিটিশন ২০২৪-এ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
প্রথম স্থান: ইইই বিভাগের নিঝার উদ্দিন মজুমদার।
দ্বিতীয় স্থান (যৌথভাবে): সিএসই বিভাগের ইশতিয়াক আহমেদ নাফিস ও ব্যবসায় প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস রেশমি।
তৃতীয় স্থান (যৌথভাবে): ইংরেজি বিভাগের অনোয় সাহা ও আইন বিভাগের ফাহিম আবরার।

উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের অর্জনে আমরা গর্বিত। এই বিশ্ববিদ্যালয় সবসময় তোমাদের পাশে আছে। এখন থেকে প্রতি সেমিস্টারে যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব দেখাবে, তাদের সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইউস্টের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও উৎকর্ষের অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ