রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষকদের সর্বনিম্ন ৩০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার করার দাবি

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে।

জোটের প্রতিনিধিদল তাদের ১০ দফা প্রস্তাব উপস্থাপন করে, যার মধ্যে প্রধান দাবি হলো এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা ও সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার। প্রস্তাবের মূল লক্ষ্য হলো শিক্ষকদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা এবং সরকারি কর্মীদের সমকক্ষ করা।

জোটের প্রস্তাবিত মূল বেতন গ্রেড অনুযায়ী হলো:

  • গ্রেড-১: ১ লাখ ৫৬ হাজার টাকা
  • গ্রেড-২: ১ লাখ ৪০ হাজার টাকা
  • গ্রেড-৩: ১ লাখ ২৫ হাজার টাকা
  • গ্রেড-৪: ১ লাখ ১০ হাজার টাকা
  • গ্রেড-৫: ৯৫ হাজার টাকা
  • গ্রেড-৬: ৮০ হাজার টাকা
  • গ্রেড-৭: ৭০ হাজার টাকা
  • গ্রেড-৮: ৬২ হাজার টাকা
  • গ্রেড-৯: ৫৫ হাজার টাকা
  • গ্রেড-১০: ৫০ হাজার টাকা
  • গ্রেড-১১: ৪৫ হাজার টাকা
  • গ্রেড-১২: ৪০ হাজার টাকা
  • গ্রেড-১৩: ৩৫ হাজার টাকা
  • গ্রেড-১৪: ৩০ হাজার টাকা

শিক্ষকদের প্রস্তাবিত ১০ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণগুলো হলো:
১. প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেড অনুযায়ী নির্ধারণ করা।
২. বাড়িভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০-৭০ শতাংশ হারে প্রদান।
৩. উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ।
৪. বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ।
৫. এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা।

এর সঙ্গে তারা বিএড আইন বাতিল, কমিটি প্রথা বিলুপ্ত করা, অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে প্রদান, শিক্ষক/কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করা এবং শ্রান্তি বিনোদন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানের দাবি জানিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মন্ডল ও মো. মাহবুব আলম।

আরও পড়ুন:

https://potheprantore.com/jobs/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a7/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ