অন্তর্বর্তী সরকার ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর নাম এখন তাদের অবস্থান অনুসারে জেলা বা ‘বাংলাদেশ’ শব্দ যুক্ত করে রাখা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে ছিল।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে:
| পুরাতন নাম | নতুন নাম |
|---|---|
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ | গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম | বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ | গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় | এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ | কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর | পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ | নওগাঁ বিশ্ববিদ্যালয় |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর | শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় |
| জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর | জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা | নেত্রকোণা বিশ্ববিদ্যালয় |
| মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর | মেহেরপুর বিশ্ববিদ্যালয় |








