শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার মঞ্চে একসঙ্গে গাইবেন জেমস ও পাকিস্তানের আলি আজমত

বিনোদন ডেস্ক 

দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত আসছে ঢাকায়। প্রথমবারের মতো এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তি রকতারকা—নগর বাউল জেমস এবং জুনুন ব্যান্ডের আলি আজমত। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই বহুল প্রতীক্ষিত কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলা ইউনাইটেড কনভেনশন সেন্টারে।

এ আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন, প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া। আয়োজকদের মতে, এই কনসার্ট দক্ষিণ এশিয়ার রকসংগীত ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

ইতিমধ্যে কনসার্টকে ঘিরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সংগীতপ্রেমীদের মধ্যে। দর্শক-শ্রোতারা টিকিট কাটতে শুরু করেছেন আগ্রহভরে, অনেকে নিজেদের অনুভূতি জানিয়ে লিখেছেন—“জেমস ও আলি আজমত একসঙ্গে মানে রকসংগীতের উৎসব!”

আরও পড়ুন:

https://potheprantore.com/entertainment/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95/

অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, “ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”

তিনি আরও জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড ও লাইটিং ব্যবস্থা করা হয়েছে, যাতে সবাই পান এক অনন্য অভিজ্ঞতা। কনসার্ট ভেন্যুর গেট খুলে দেওয়া হবে বিকেল ৫টায়, বন্ধ হবে রাত ৮টায়। সন্ধ্যা ৬টা থেকেই শুরু হবে সংগীত পরিবেশনা। সব শ্রেণির দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে অংশ নিতে পারবেন এই আয়োজনটিতে।

নিজের আয়োজন নিয়ে সব সময় নীরব থাকা জেমস এবারও সংক্ষিপ্তভাবে জানিয়েছেন—“১৪ নভেম্বর দেখা হবে সংগীতপ্রেমীদের সঙ্গে, গান হবে, গল্প হবে সংগীতের।”

অন্যদিকে পাকিস্তানি রকতারকা আলি আজমত এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “ঢাকায় আসা সব সময়ই বিশেষ অনুভূতি। জেমস ভাইয়ের সঙ্গে একমঞ্চে পারফর্ম করা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

এ বছর আলি আজমত দেশ-বিদেশের নানা মঞ্চে পারফর্ম করে আলোচনায় ছিলেন। একইভাবে জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউল অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বাংলাদেশের বিভিন্ন স্থানে আয়োজিত একাধিক কনসার্টে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে ‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামে পারফর্ম করেন তিনি। সেই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ দেওয়া হয় বাংলাদেশের মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায়।

এর আগে জেমস সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম ও জেদ্দায় কনসার্টে অংশ নেন। দেশে ফিরে অংশ নেন টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম ও চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বড় দুটি কনসার্টে।

যদিও এ বছর নতুন কোনো গান প্রকাশ করেননি তিনি, তবে জেমস জানিয়েছেন—নতুন গানের কাজ চলছে। সেগুলোর কাজ শেষ হলে একে একে প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর।

১৪ নভেম্বরের ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টে জেমস ও আলি আজমতের একসঙ্গে মঞ্চে ওঠা—এটি নিঃসন্দেহে ঢাকার সংগীতপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক ও রোমাঞ্চকর রাত হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ