মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে বোকা সাজার ভান করি: জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে মাঝে মাঝে বোকা সাজার ভান করতে হয়। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার আয়োজিত এক শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসে এমন মন্তব্য করেন তিনি।

জাহ্নবী বলেন, “ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’ বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি। অনেক সময় নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি—এতে সমস্যা এড়ানো যায়, কারও বিরাগভাজনও হতে হয় না।”

তিনি আরও যোগ করেন, “আমি প্রথমেই নিজের পারফরম্যান্স দেখানোর চেষ্টা করি না। বরং বলে দিই—আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব। আমার মনে হয়, এটাই সবচেয়ে নিরাপদ উপায়।”

নিজের প্রেক্ষাপট নিয়েও খোলামেলা জাহ্নবী বলেন, “আমি জানি, আমি এমন পরিবার থেকে এসেছি যেখানে সুযোগের অভাব নেই। কিন্তু সুযোগ পেলেই হয় না—সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছু মাথায় রাখতে হয়। কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলেই সব ঠিক থাকবে।”

সম্প্রতি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে জাহ্নবী কাপুরকে দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ