শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণী সেজে টিকটকে ভাইরাল, ধরা খেলেন ১৮ বছরের যুবক

অনলাইন ডেস্কঃ  

বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানাতেন এক যুবক। সম্প্রতি এ ঘটনা প্রকাশ্যে এসেছে। টিকটকে ‘ইয়াসমিন’ নামে পরিচিত মিশরের এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এ অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত বোল নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘ইয়াসমিন’ নামে পরিচিত এই টিকটকার আসলে ১৮ বছর বয়সী ছাত্র আবদুল রহমান। তিনি তরুণীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করতেন এবং এভাবে দর্শকদের প্রতারিত করে আসছিলেন।

মিশরীয় কর্তৃপক্ষ জানায়, ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে নামে। পরে অ্যাকাউন্টের মালিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আবদুল রহমান স্বীকার করেন, ফলোয়ার ও ভিউ বাড়ানোর পাশাপাশি অর্থ উপার্জন এবং বিজ্ঞাপন পাওয়ার আশায় তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি।

আবদুল রহমানের এ স্বীকারোক্তি নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, তার এই কর্মকাণ্ড অনলাইনে কিছু কনটেন্ট ক্রিয়েটরের অস্বাভাবিক ও বিভ্রান্তিকর কৌশলগুলোর দিকেও আলোকপাত করে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ এবং জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ তার মোবাইল ফোন এবং সব অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট জব্দ করে। চারদিন হেফাজতে থাকার পর পাঁচ হাজার মিশরীয় পাউন্ডের বিনিময়ে জামিন পান তিনি।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, তারা আবদুল রহমানকে কখনো সন্দেহজনক কিছু করতে দেখেননি। তাদের কাছে তিনি ছিলেন একজন সাধারণ যুবক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ